ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 56

ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাস ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার দেশে এসেছে।

বুধবার (১০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘শুধু ৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

আপডেট সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫