নীলফামারীর ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)এর অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে
(৩১-জুলাই)শুক্রবার অতি দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,
কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন, ওয়েট মেশিন ও ডায়াবেটিস মেশিন, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উঁচু-নিচু বেঞ্চ ও সিলিং ফ্যান,বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ, ফুটবল, গাছের চারা, খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রেহানা আক্তার রানু, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, মাননীয় সাবেক সংসদ সদস্য, নীলফামারী-১ ও আহ্বায়ক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব), মোছাঃ তামান্না ইয়াসমিন, সদস্য, জেলা পরিষদ, নীলফামারী,সভাপতি মিজানুর রহমান চৌধুরী, প্রশাসক, জেলা পরিষদ, নীলফামারী।
সার্বিক তত্ত্বাবধানে মোঃ ইমরানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা, নীলফামারী,সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর এবং উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
মোঃ সানি ইসলাম ,ডিমলা 



















