নানা আয়োজনে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার ডিপ্লোমা কৃষিবিদ ও স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যারা যোগায় ক্ষুধার অন্ন, ডিপ্লোমা কৃষিবিদ আছেন তাঁদের জন্য” এবং “ডিপ্লোমা কৃষিবিদ এগিয়ে গেলে কৃষি যাবে সফলতায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের কার্যকর ভূমিকা আরও শক্তিশালী করার বিকল্প নেই।
বক্তারা ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার এবং কৃষি খাতে তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কৃষির টেকসই উন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় ডিপ্লোমা কৃষিবিদদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কৃষিবিদরা।
ডিপ্লোমা কৃষিবিদদের অধিকার ও কৃষি উন্নয়নে ভূমিকা জোরদারের আহ্বান, কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ




















