ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলমের নেতৃত্বে এসআই সোহাগ রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার দুজন হলেন—সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার মোঃ সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকার মোঃ মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬