ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সমতলের চা-বাগান ও সূর্যপুরী আমগাছ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

​ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমতলে চা চাষ দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে তিনি এশিয়ার সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছ দেখে প্রশংসা করেছেন।

​আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া ইউনিয়নের ‘গ্রিন ফিল্ড টি এস্টেট’-এর চা-বাগানে আসেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রীসহ কয়েকজন। তাঁরা চা-শ্রমিকদের সঙ্গে চা-পাতা তোলা ও ফটোসেশনে অংশ নেন।

​মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এখানে না এলে খুব দ্রুত সাদা, সবুজ আর কালো চায়ের মধ্যে পার্থক্য বের করা আমার পক্ষে সম্ভব হতো না। এটি দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশের উত্তরাঞ্চল সফর দারুণভাবে উপভোগ করছি।’

​পরে মার্কিন রাষ্ট্রদূত এশিয়ার বৃহৎ সূর্যপুরী আমগাছ ও বালিয়াডাঙ্গীর একমাত্র ভারী শিল্প চা-কারখানা পরিদর্শন করেন।

​গ্রিন ফিল্ড টি এস্টেটের স্বত্বাধিকারী ফয়জুল ইসলাম হিরু জানান, ‘মার্কিন রাষ্ট্রদূতের এটি ব্যক্তিগত সফর হলেও তাঁদের দেশে চা রপ্তানি নিয়ে আমরা আশাবাদী। এখানকার উৎপাদিত সবুজ চা তাঁর ভালো লেগেছে’।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সমতলের চা-বাগান ও সূর্যপুরী আমগাছ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬