ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৪ মাস ধরে নিখোঁজ ১২ বছরের শিশু শোয়েব: সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ২৭ নম্বর সি-ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারুনের ১২ বছর বয়সী শিশুসন্তান মোহাম্মদ শোয়েব গত চার মাস ধরে টানা নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারটি সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে সন্ধান চালিয়েও তার কোনো হদিস পায়নি। দীর্ঘদিন ধরে আদরের সন্তানের কোনো সন্ধান না পেয়ে শিশুটির পিতা-মাতা ও পুরো পরিবার চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিনাতিপাত করছেন।
​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের পর থেকে বিভিন্ন মাধ্যমে সন্ধান করা হলেও এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি। শিশুটিকে উদ্ধারে হৃদয়বান ও সদয় ব্যক্তিদের সহযোগিতা চেয়েছে অসহায় পরিবারটি।
​কোনো সুহৃদ বা হৃদয়বান ব্যক্তি যদি শিশু মোহাম্মদ শোয়েবের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেন, তবে পরিবারের পক্ষ থেকে তাকে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা সম্মানী বা পুরষ্কার প্রদান করা হবে।
​নিখোঁজ শিশুর বিবরণ ও যোগাযোগের ঠিকানা:
​নাম: মোহাম্মদ শোয়েব
​বয়স: ১২ বছর
​পিতার নাম: মোহাম্মদ হারুন
​ঠিকানা: সি-ক্যাম্প ২৭, জাদিমোড়া, টেকনাফ, কক্সবাজার।
​যোগাযোগের মোবাইল নম্বর:
​০১৪০৯০৯২৬৫৬
​০১৩৩৪৬৪৬০০৬
​যে কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে বা দেখে থাকলে উপরোক্ত মোবাইল নম্বরে অবিলম্বে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত ও আকুল অনুরোধ জানানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফে ৪ মাস ধরে নিখোঁজ ১২ বছরের শিশু শোয়েব: সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা

আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬