ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে তাদের ব্যবহৃত পরিবহন এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
​শুক্রবার (৩১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল টেকনাফ থানাধীন হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন একটি সিএনজি চালিত অটোরিকশা গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
​তল্লাশিকালে অটোরিকশায় থাকা দুই যাত্রীর কাছ থেকে আনুমানিক ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করে আভিযানিক দলটি।
​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ জব্দকৃত অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
​মাদকমুক্ত সীমান্ত গড়তে এবং চোরাচালান প্রতিরোধে টেকনাফসহ উপকূলীয় সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬