ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের বাস খাদে: আহত অন্তত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। মালেকের বাজার এলাকায় পৌঁছালে বাসটি ওয়েলকাম পরিবহনের অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে।

​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় তারা বাসের ভেতর আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বাকিদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের বাস খাদে: আহত অন্তত ২০

আপডেট সময় : ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬