ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল শহরে বাসার দরজা ভেঙে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল শহরের পারদিঘুলীয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে সুফিয়া আক্তার বিথী (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নিহত সুফিয়া আক্তার বিথী হুমায়ন খালিদের মেয়ে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা টাঙ্গাইল সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, *”ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”*

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইল শহরে বাসার দরজা ভেঙে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬