বেকার সমস্যা দূরীকরণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে Job Fair (জব ফেয়ার)। জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে এ জব ফেয়ার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক, টাঙ্গাইল শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জব ফেয়ারের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, চাকরির সুযোগ এবং চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০০-এর অধিক চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা উপস্থাপনের সুযোগ পাবেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে বেকারত্ব নিরসন ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সুজন কুমার দাস ধনবাড়ী,,টাঙ্গাইল প্রতিনিধি: 



















