ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফ খানকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় হানিফ খানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে কারা এবং কী কারণে হানিফের ওপর হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

আপডেট সময় : ০৬:৪৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬