“Literacy for people, the planet and prosperity”—এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। এ সময় বক্তারা সাক্ষরতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা একটি মৌলিক মানবাধিকার। অর্থনৈতিক, সামাজিক ও নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তির অন্যতম উপায় হলো সাক্ষরতা অর্জন। মানুষের ক্ষমতায়ন এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সাক্ষরতার রূপান্তরমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও বলা হয়, শুধু পড়তে ও লিখতে পারার মধ্যেই সাক্ষরতার গুরুত্ব সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুজন কুমার দাস ধনবাড়ী - টাঙ্গাইল প্রতিনিধি: 



















