ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু, ডুবুরি দলের অভিযানে মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আকাশিল গ্রামের সাত বন্ধু মিলে টাঙ্গন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন আলী আকাশশিল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ শে জুলাই বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে রিপন আলী তার সাত বন্ধুর সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ডুবুরি দল বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে রিপন আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, “সাঁতার না জানার কারণে রিপন নামে এক যুবক পানিতে ডুবে যায়। পরে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে বলে শুনেছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাহফুজুল হক হিরা

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু, ডুবুরি দলের অভিযানে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬