মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্ট ও ওয়ারেন্টভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত কয়েকজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টঙ্গীবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















