সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলা জুড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বরে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী, অতিরিক্ত জেলা জজ হেলাল উদ্দিন ও গৌতম কুমার ঘোষসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে মহেশপুর উপজেলাতেও উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে পুরাতন পৌরসভা চত্বর থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর আদালতের সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সায়েম ইউসুফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান, থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ভাবে বিনামূল্যে আইনগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ সেবা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আবেদনকারীর সংখ্যা বাড়ায় এ সেবার প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
ঝিনাইদহজুড়ে আইনগত সহায়তা দিবস পালিত
-
সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















