ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছার বাঁকড়া কওমি মাদ্রাসার নতুন দ্বিতল ভবনের উদ্বোধন

পিতা-মাতার স্মরণে ২৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করলেন আলহাজ্ব মিজানুর রহমান ও তাঁর পরিবার

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া কওমি মাদ্রাসা জামেয়া আরাবিয়া ইবনে মাসউদ (রা.)-এর নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাঁকড়া বাজার কমিটির আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান।
মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা তাওহীদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, ডা. আসাদুজ্জামান আসাদ, বাঁকড়া জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আশরাফুজ্জামান, ব্যবসায়ী জিয়াউর রহমান, হক ঢালী ও হাতেম আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জামসেদ আলী, আব্দুস সালাম, বজলুর রহমান, কাদ্দেস হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, নতুন দ্বিতল ভবনটির সম্পূর্ণ নির্মাণ ব্যয় বহন করেছেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান ও তাঁর পরিবার। পিতা-মাতার স্মরণে সাদাকায়ে জারিয়া হিসেবে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মিজানুর রহমান ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মানুষের কল্যাণে তাদের ধারাবাহিক অবদানের অংশ হিসেবে পিতা-মাতার স্মরণে সাদাকায়ে জারিয়া হিসেবে মাদ্রাসার এই দ্বিতল ভবন নির্মাণ করে দিয়েছেন। উপস্থিত অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, দাতা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঝিকরগাছার বাঁকড়া কওমি মাদ্রাসার নতুন দ্বিতল ভবনের উদ্বোধন

আপডেট সময় : ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬