ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে ৯ ওয়ার্ডে ৯ ফুটবল, তরুণদের মাঠমুখী করতে অ্যাডভোকেট উজ্জ্বল হোসেনের উদ্যোগ

খেলাধুলার মাঠে তরুণদের ফিরিয়ে আনা এবং গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ও নাভারনের কৃতী সন্তান অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন। তাঁর উদ্যোগে যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য ৯টি ফুটবল উপহার পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে ৫ নম্বর মাটশিয়া ওয়ার্ডে প্রথম ধাপে ফুটবল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

রোববার মাটশিয়া ওয়ার্ডে আয়োজিত এ ফুটবল বিতরণ কার্যক্রমে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মাটশিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিন্টু, যুবদল নেতা রুহুল কুদ্দুস এবং বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফুটবল বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের তরুণদের হাতে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান তরুণ থাকলেও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও সুযোগ-সুবিধার অভাবে তাদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয়। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল পৌঁছে দেওয়ার উদ্যোগটি সেই সীমাবদ্ধতা কিছুটা হলেও দূর করবে এবং তরুণদের মাঠমুখী হতে উৎসাহিত করবে।

উদ্যোক্তার পক্ষ থেকে জানা যায়, শুধু ক্রীড়া সামগ্রী বিতরণ নয়, এর মাধ্যমে তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যাশাও রয়েছে।

কে এই অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন

অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের নাভারন গ্রামের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।

২০২৬ সালের ৩০ জুলাই তিনি দ্বিতীয়বারের মতো ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের তালিকায় নিয়োগ পেয়েছেন। আইন পেশার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তাঁর উদ্যোগের কথা স্থানীয়ভাবে আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় মানুষের সহযোগিতার আবেদন দেখে আর্থিক সহায়তা করার নজিরও রয়েছে তাঁর।

স্থানীয়দের প্রত্যাশা

বাঁকড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফুটবল পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং ভবিষ্যতে তারা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।

স্থানীয়দের প্রত্যাশা, ফুটবল বিতরণের পাশাপাশি ভবিষ্যতে মাঠের উন্নয়ন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বাঁকড়া ইউনিয়ন থেকে আরও ভালো মানের খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে ৯ ওয়ার্ডে ৯ ফুটবল, তরুণদের মাঠমুখী করতে অ্যাডভোকেট উজ্জ্বল হোসেনের উদ্যোগ

আপডেট সময় : ০৫:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬