ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জোয়ারের তীব্র স্রোতে কালভার্টের মাটি সরে গেছে এতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ

দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাজীর বাঁধ (নাছির মাস্টার বাজার) নামক স্থান থেকে প্রায় দুইশ গজ উত্তরে একটি কালভার্টের নিচ ও পাশ দিয়ে জোয়ারের পানির তীব্র স্রোতে মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত ও মরণফাঁদের সৃষ্টি হয়েছে।
এ পথ দিয়ে প্রতিদিন শত শত শিশু শিক্ষার্থীসহ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ছাত্র/ছাত্রীরা যাতায়াত করে। বিশেষ করে জোয়ারের খরস্রোতের সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিকট জরুরি ভিত্তিতে স্থানটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি ও অনুরোধ জানান স্থানীয় জনগণ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জোয়ারের তীব্র স্রোতে কালভার্টের মাটি সরে গেছে এতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ

আপডেট সময় : ০৭:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬