ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৭:০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 37

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। গতকাল বিকেলে তারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে তারেক রহমান জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জোট নেতাদের মধ্যে মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এ টি এম গোলাম মাওলা চৌধুরী জানান, আগামী নির্বাচনসহ নানা বিষয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে।

তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। রিকশা, ভ্যান ও অটোচালকদের সঙ্গে মতবিনিময় : তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা।

মঙ্গলবার দিবাগত রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমান রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক নেতাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় এবং

তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে তিনি গুলশানে বিএনপি কার্যালয়ে যান। শোক বইতে সই করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এ সময় তিনি নিজের লেখা একটি বই তারেক রহমানের হাতে তুলে দেন। শোক প্রকাশে উপস্থিত হওয়ার জন্য তারেক রহমান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬