বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (৩ জুন) রাত ৯টায় সিলেটে মন্ত্রীর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত, ও সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল।
নবগঠিত জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের পক্ষ থেকে আহ্বায়ক মিছবাহুল আম্বিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল ইসলাম রাজ এবং সদস্য সচিব ফাহাদুজ্জামান ফাহাদ-সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাঁদের সাংগঠনিক কার্যক্রমে সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে উপস্থিত নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: 



















