ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রোববার (৩ মে) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত ফিতা কেটে অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার।

সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই উদ্যোগে স্থানীয় বোরো চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

সরকারী ভাবে নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার। এছাড়াও স্থানীয় কৃষক, জন প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই মো. মুহিত আলী নামের একজন কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাবে তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কৃষকদের আশা, সরকারি এই উদ্যোগ তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতে ব্যাপক বিপ্লব ঘটবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।

আপডেট সময় : ০৩:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬