ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিরো কস্টে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

  • আপডেট সময় : ০৪:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 41

ঢাকা, ২৮ আগস্ট: বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান ভাড়াসহ কর্মীদের সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই তাদের মালয়েশিয়ায় পাঠানো হবে। এ উদ্যোগের আওতায় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে।

বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরি হওয়া এবং কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই কর্মীদের পাঠানোর উদ্যোগটি প্রবাসী কর্মপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্যস্বত্বভোগী ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ কমাতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ১০ হাজার কর্মীকে জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগটি দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জিরো কস্টে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

আপডেট সময় : ০৪:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬