ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চিড়িয়াখানায় শিগগিরই নতুন প্রাণী আসবে: ফরিদা আখতার

  • শিগগিরই জাতীয় চিড়িয়াখানায় নতুন প্রাণী আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
    শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই, যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় ও বিনোদনমূলক।’

তিনি বলেন, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরো কিছু পরিকল্পনা রয়েছে।

দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, ‘অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্ত্যক্ত করে থাকেন।’

কোনো প্রাণীকে যেন উত্ত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা এবং একই সঙ্গে দর্শনার্থীদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

জাতীয় চিড়িয়াখানায় শিগগিরই নতুন প্রাণী আসবে: ফরিদা আখতার

আপডেট সময় : ০২:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫