ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সংকট মোকাবেলায় ভোলায় বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় স্থানীয় শিক্ষক, কলেজশিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব তুলে ধরে করণীয় নিয়ে মতামত প্রদান করেন। তারা বলেন, সমুদ্র উপকূলীয় ভোলায় নদী-খাল-বিল ভরাট, অনিয়ন্ত্রিত বায়ু ও শব্দদূষণ, অপরিকল্পিত নলকূপ স্থাপন ও পর্যাপ্ত জলাধারের অভাবে পরিবেশ ও কৃষি খাতের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। খাল-বিল পরিষ্কার, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নেওয়া এখন সময়ের দাবি।

সভায় বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন শাখার সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর দূরের সমস্যা নয়। বাংলাদেশ এখনই বড় ঝুঁকিতে রয়েছে।

তাই শুধু আলোচনা যথেষ্ট নয়; প্রতিটি মানুষের মাঝে কার্যকর সচেতনতা তৈরি করতে হবে।

বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন শাখার সভাপতি আবুল বাশার বলেন, উপজেলাকে জলবায়ুবান্ধব মডেল এলাকায় রূপান্তর করতে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনাকেন্দ্রিক উদ্যোগ নেওয়া হবে। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব তথ্যপত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতে বড় পরিসরে পরিবেশবিষয়ক ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জলবায়ু সংকট মোকাবেলায় ভোলায় বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

আপডেট সময় : ০৮:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫