ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সেবায় কল পেয়ে ঘরে আটকা পড়া ২ শিশুকে উদ্ধার

ফরিদপুরের সদরপুরে ঘরের ভেতরে আটকে পড়া সাড়ে তিন বছর ও দেড় বছর বয়সী দুই শিশুকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৩ ডিসেম্বর) সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রনেন্দ্রনাথ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে সদরপুর থানার ঢেউখালি ইউনিয়নের খালাসীডাঙ্গি বাবুরচর এলাকায় একজন ৯৯৯-এ ফোন করে জানান, স্টিলের তৈরি দরজা লক হয়ে যাওয়ায় দুটি শিশু ঘরের ভেতরে আটকা পড়ে কান্নাকাটি করছে। শক্ত দরজাটি পরিবারের পক্ষে ভাঙা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিক সহায়তা চান তারা।

তিনি আরো বলেন, ‘৯৯৯-এর কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার কলটি গ্রহণ করে সঙ্গে সঙ্গে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি অবহিত করেন। উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান। সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের জানালা ভেঙে নিরাপদে ওই দুই শিশুকে উদ্ধার করেন।’

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জরুরি সেবায় কল পেয়ে ঘরে আটকা পড়া ২ শিশুকে উদ্ধার

আপডেট সময় : ১০:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫