ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়শঙ্করের সঙ্গে যেখানে দেখা হবে তারেক রহমানের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • 32

জয়শঙ্করের সঙ্গে যেখানে দেখা হবে তারেক রহমানের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিধিনিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল রয়েছেন।

জয় শঙ্কর কখন আসছেন এ নিয়ে কৌতুহল রয়েছে্। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে—বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন, যাবেন সংসদ প্লাজায় সেখানেই তারেক রহমানকে তিনি সমবেদনা জানাবেন। সরকারের প্রাতিনিধিদের সাথেও সেখানে তার দেখা হওয়া কথা রয়েছে।

এদিকে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান। এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখবেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

জয়শঙ্করের সঙ্গে যেখানে দেখা হবে তারেক রহমানের

আপডেট সময় : ০৬:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫