ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাসুম হত্যা আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর জিরো পয়েন্ট এলাকায় মাসুম হোসেন হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা।
বিকেল সারে ৪টায় তিলকপুর জিরো পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৬ মে রাত সাড়ে ৯টার দিকে তিলকপুর জিরো পয়েন্ট এলাকায় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা মাসুম হোসেনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ২৭ মে আক্কেলপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা। মামলার পর পুলিশ একজন আসামিকে আটক করলেও বাকি আসামিরা এখনও পলাতক রয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, মাসুম হোসেন হত্যাকাণ্ড ছিল একটি নৃশংস, বর্বরোচিত ও পরিকল্পিত ঘটনা। তারা শিবলুর রশিদ, নুর মোহাম্মদ হানিফসহ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান।

এ সময় মানববন্ধনকারীরা বলেন ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মানববন্ধনের আয়োজন করে তিলকপুর এলাকার সাধারণ জনগণ ও গ্রামবাসীরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটে মাসুম হত্যা আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬