ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের ডিবি পুলিশের অভিযানে ২ চোরাই মোটর সাইকেল সহ ৩ চোর চক্রের সদস্য গ্রেফতার

জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর চক্রের তিন পেশাদার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
৩০ শে জুন মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।

​গ্রেফতার কৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের মো: সাইদুল কাজীর ছেলে মো: রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার মো: আতোয়ার হোসেনের ছেলে মো: নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মো: মোবারক হোসেনের ছেলে মো: সোহেল রানা (৩১)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এই তিন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ‘ডিসকভার ১১০ সিসি’ এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের ‘এপাসি আরটিআর ১৫০ সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, গ্রেফতার কৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত। তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার কৃত তিন জনের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা বিভিন্ন থানায় রয়েছে।এছাড়াও চোর চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের ডিবি পুলিশের অভিযানে ২ চোরাই মোটর সাইকেল সহ ৩ চোর চক্রের সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬