ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের আক্কেলপুর ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে শ্রী শ্যামল (৩৮)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিহারপুর পূর্বপাড়া এলাকায় শ্যামলের পরিচালিত একটি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে দুইশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।

ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জয়পুরহাট জেলা পুলিশ সুত্রে জানা যায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬