নওগাঁর পত্নীতলা উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নে দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার দুপুর ২:১৫ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ রিফাত আরা ম্যাম।
অনুষ্ঠানে (ইউএনও) কে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন ৫ নম্বর মাটিন্দার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ। পরে প্রধান অতিথি নবনির্মত ভবনের হবে সে প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। অত্র ইউপি পরিষদের সচিব মোঃ অলি সাহেব লালন গীতি ও আধ্যাত্মিক গান পরিবেশন করেন। এই গান শুনে রিফাত আরা ম্যাম মুগ্ধ হয়ে যান এবং তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রফিকুল ইসলাম।
মাটিন্দর ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা হবে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বসুন্ধরা হাউজ বিল্ডার।
প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মোসাঃ রিফাত আরা ম্যাম বলেন,”স্থানীয় জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সরকার নিরলস ভাবে কাজ করছে। এ মডেল ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ হলে বহুল প্রত্যাশিত ইউনিয়নবাসি উন্নত পরিবেশে দ্রুত ও কার্যকর সেবা পাবেন। ”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “অনেকদিনের প্রত্যাশিত এই প্রকল্পটি নানান জটিলতা ভবনের নির্মাণের স্থান নির্বাচনে অনেক বাধা অতিক্রম করে আজ বাস্তবায়নের পথে এগিয়েছে। ভবনটি নির্মিত হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উন্নত সেবা গ্রহণের সুযোগ পাবেন। ”
এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মোঃ তহিদুর রহমান (স্বপন) সরকার, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব এবং কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার মাধ্যমে নবনির্মিতব্য ভবনের সফল বাস্তবায়ন এবং ইউনিয়ন বাসির সার্বিক উন্নয়ন কামনা করা হয়।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















