ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য মামলা ও জমি দখল, মারামারি মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই রাহাত খান সহ একদল পুলিশ অভিযান করে পাইলগাঁও ইউনিয়নের উমরপুর গুচ্ছগ্রাম গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে মো. রিবলু মিয়া (৪৫) ও মৃত ইস্কন উল্লাহের ছেলে মো. এনাম মিয়া (৩৮)কে গ্রেফতার করেন।
এ দিকে মইজপুর এলাকা থেকে জমি দখল, মারামারি মামলায় পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মৃত হাজী মো. চেরাগ আলীর ছেলে মো. শফিক মিয়া (২৫)কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য মামলা ও জমি দখল, মারামারি মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় আজ রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬