সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাঁড়গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
নিহত গৃহবধূ হালেমা বেগম (২৫) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পিঠুয়া গ্রামের আছাব আলীর মেয়ে এবং জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাঁড়গ্রামের চুনু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১লা আগস্ট (শনিবার) দুপুরে দরজা ভিতরের দিকে বন্ধ করে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হালেমা বেগমকে দেখতে পান স্বামীর পরিবারের সদস্যরা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জগন্নাথপুর থানা সূত্রে জানাযায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর সাথে আলাপ কালে জানাযায়, হালিমার সাথে ৪ মাস পূর্বে মালেশিয়া প্রবাসী চুনু মিয়ার পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের এক সপ্তাহ পর হালিমার স্বামী প্রবাসে চলে যায়। এর পর থেকে হালিমা স্বামীর পরিবারের সাথে বসবাস করছেন।
এ বিষয়ে হালিমার স্বামীর পরিবার ও এলাকাবাসী জানান
জগন্নাথপুর প্রতিনিধি: 



















