ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাউস খেলার পুরস্কার বিতরণ

কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ, এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও হাউস খেলা-২০২৬-এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল করিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক অহিদুর রহমান ও হারুনুর রশিদ, ৪নং ভুলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অভিভাবকদের দায়িত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে অতিথি, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন।
পরে হাউস খেলা-২০২৬-এর ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের সভাপতি, সাবেক শিক্ষক অহিদুর রহমান, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং হাউস খেলার সমাপনী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাউস খেলার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬