বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শাগ সুফি মোজাম্মিল আলী (রহ.) আলিম মাদরাসা কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আব্দুল গফফার আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
সংগঠনের ছাতক উত্তর উপজেলা সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সূফিনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সদস্য নজমুল হক নসিবি, ছাতক পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা বেলাল আহমদ, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, দোয়ারা পূর্ব উপজেলা সভাপতি সাইদুল হাসান সাহান, ছাতক জালালিয়া কামিল মাদরাসা সভাপতি মইনুল হক এবং বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন মানিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সাবেক সহ-সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এইচ. এম. আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক লালন আহমদ রাজু, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সহ-অফিস সম্পাদক জাবেদ আহমদ সাদী, সদস্য বাহার উদ্দিন এবং ছাতক উত্তর উপজেলা সাবেক সভাপতি আব্দুল আহাদ নোমান।
এছাড়াও ছাতক উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসাইন ও সেবুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জাফর আহমদ ও খালেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিহাদ, প্রচার সম্পাদক আবুল হাসনাত, অর্থ সম্পাদক আবু সাইদ, অফিস সম্পাদক দিলয়ার হোসেন, সহ-অফিস সম্পাদক মইনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আহমদ হাসান রেহেল, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফিজুর রহমান, মাহফুজ আহমদ, ফয়েজ আহমদ ছাব্বির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহদি, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনোয়ার হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ হক, সদস্য শাহরিয়ার জায়েদ, মারুফ আহমদ, সজিব হোসেন, সাইদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি 



















