বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৩টায় গোবিন্দগঞ্জস্থ সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকরা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিনিয়র সহসভাপতি
অজিত কুমার দাশ,যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন,অর্থ সম্পাদক,জুনেদ আহমদ রুনু, পাপলু মিয়া ও মোহাম্মদ আলীসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- 63
জনপ্রিয় সংবাদ




















