ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ইজিবাইক-ট্রাক্টর জব্দ, ৩ জনের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে একটি বালুভর্তি ইজিবাইক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক্টরে থাকা তিন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার ০২/০৬/২০২৬ইং উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুভর্তি একটি ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের অদূরে আরও একটি সিলিকা বালুভর্তি ট্রাক্টর আটক করা হয় এবং ট্রাক্টরে থাকা তিনজনকে আটক করা হয়।
অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃত দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চুনারুঘাট উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় : ০২:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬