ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারী থানা প্রেস ক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শরিফুল হাসান অপু ও ফজলুল মনি

বাগেরহাটের চিতলমারী থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হাসান অপু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল মনি।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকারসহ কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে চিতলমারী থানা প্রেসক্লাব আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা প্রত্যাশা করেন, চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকরা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়ন, জনস্বার্থ এবং গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
শরিফুল হাসান অপু ও ফজলুল হক মনি নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চিতলমারী থানা প্রেস ক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শরিফুল হাসান অপু ও ফজলুল মনি

আপডেট সময় : ০৫:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬