ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাষাড়ায় হকারদের বিক্ষোভ মিছিল, পুনর্বাসনের দাবিতে আন্দোলন

রাকিব হোসেন হৃদয়, জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৫টা থেকে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন এলাকার হকাররা। কিছুক্ষণের মধ্যেই পুনর্বাসনের দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করবেন বলে জানা গেছে।

হকারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো যাবে না। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা পরিবারগুলোর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

সমবেত হকাররা জানান, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে হাজারো পরিবার মানবিক সংকটে পড়বে। তাই দ্রুত স্থায়ী সমাধান ও ব্যবসার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

শহীদ মিনার এলাকায় হকারদের উপস্থিতি বাড়তে থাকায় সেখানে উৎসুক জনতারও ভিড় দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

মিছিল শুরুর পর বিস্তারিত তথ্য জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

চাষাড়ায় হকারদের বিক্ষোভ মিছিল, পুনর্বাসনের দাবিতে আন্দোলন

আপডেট সময় : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬