ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

বিত্র রমজান মাসে পরিবেশ সচেতনতা বাড়াতে চাঁদপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ‘তারুণ্যের আলো’ নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের পেছনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রায় ১০ থেকে ১২ জন সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীর পাড় ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বিশেষ করে ইফতারের পর ফেলে দেওয়া বর্জ্য অপসারণে তারা উদ্যোগী হন।

সংগঠনের সদস্যরা জানান, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলা।

সংগঠনের সভাপতি জাহিদ হাসান বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন সম্ভব। আমরা চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক।”

স্থানীয়রা তরুণদের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে পরিবেশ যেমন পরিষ্কার থাকবে, তেমনি মানুষের মধ্যেও সচেতনতা বাড়বে।

‘তারুণ্যের আলো’ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুরে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৪:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬