চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর বিশ্ব পুনঃ খাল খনন কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর সদর প্রতিনিধি মো রাব্বি ঢালী 



















