গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব। গত ৩০ জুলাই ২০২৬ তারিখে সরকার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করে।
মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলদার হাট এলাকার (হাজারীগঞ্জ হামিদিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ‘এ রব মঞ্জিল’) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সুনামের সাথে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি বিগত প্রায় ৩২ বছর ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় সফলতার সাথে নিয়োজিত রয়েছেন।
নিয়োগের সংবাদে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব বলেন,
”জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসেবে আমার ওপর আস্থা রাখার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অর্পিত দায়িত্ব যেন পূর্ণ সততা, নিষ্ঠা ও সুবিচারের সাথে পালন করতে পারেন, সে জন্য তিনি এলাকা বাসি সহ দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এদিকে, একজন যোগ্য ও অভিজ্ঞ আইনবিদ হিসেবে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হওয়ায় হাজারীগঞ্জ ইউনিয়নের গোলদার হাট এলাকাবাসীসহ পুরো চরফ্যাশন উপজেলায় আনন্দের জোয়ার বইছে।
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি : মোঃ জাকির হোসেন 



















