ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে শাটল সংকট সমাধান না হলে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সংকট নিরসনে আগামীকালের বৈঠকে সন্তোষজনক সমাধান না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা “এ মুহূর্তে দরকার সংস্কার”, “ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে এসিতে”, “মূলা না সংস্কার, সংস্কার সংস্কার”সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। তিনি শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজনের দাবি জানান।

তিনি আরও বলেন, আগামীকাল রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কার্যকর কোনো ফলাফল না আসে, তাহলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চবিতে শাটল সংকট সমাধান না হলে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৩:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬