মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক সমাজ, চট্টগ্রাম।
রোববার বিকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফিরিঙ্গি বাজার, কোতোয়ালি ও আশপাশের এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা বারের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. জাফর হায়দার, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর, অ্যাডভোকেট মোহাম্মদ সোয়েফ মনসুর, অ্যাডভোকেট মো. নুরুল আফসার, ব্যবসায়ী মো. জামাল উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের অংশীদার হতে হলে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারা দেশের সচেতন ও বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানান—সারা দেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আগামীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনে ভূমিকা রাখার জন্য।






















