চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর নারায়ণহাটের জুজখোলা মৌজায় স্থাপনের দাবি এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ২ আগস্ট শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা তাদের দাবির পক্ষে বক্তব্য দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ফটিকছড়ি প্রতিনিধি 



















