ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। অভিযানে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

উদ্ধার করা মদ ও জব্দ করা প্রাইভেট কার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৭ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬