ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডাকাতির ছক নস্যাৎ: পুলিশের জালে ৭ জন আটক।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি পেশাদার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ মেরিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের তল্লাশি করে উদ্ধার করা হয়েছে তিনটি ধারালো ছোরা।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. আব্দুল আজিজ (২৬)
২. মো. আরিফ হোসেন (৩০)
৩. মো. নয়ন মিয়া (২২)
৪. মো. সামির (২০)
৫. মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (৪৫)
৬. মোঃ শাহিন (২০)
৭. মো. ইয়াছিন হোসেন (২০)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ডাকাত দলের সদস্য। গভীর রাতে তারা বড় ধরনের কোনো অপরাধ সংগঠনের জন্য সেখানে সমবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেরিনার্স রোড এলাকায় পুলিশের তৎপরতায় বড় ধরনের ডাকাতির হাত থেকে রক্ষা পেল নগরবাসী। অপরাধীদের দমনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

চট্টগ্রামে ডাকাতির ছক নস্যাৎ: পুলিশের জালে ৭ জন আটক।

আপডেট সময় : ১২:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬