ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন।

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, খাল ও নালাসমূহ সারা বছর সচল রাখা এবং উন্নয়নমূলক কাজের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এই আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন:
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য (প্রকৌশল), এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক। এছাড়াও কমিটিতে পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং চসিকের প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞ সদস্য হিসেবে রাখা হয়েছে খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ জনাব শাহরিয়ার খালেদকে।

অফিস আদেশে কমিটির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে:
১. চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখা।
২. বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের মধ্যে সমন্বয় সাধন করা।
৩. জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় এবং দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করা।
৪. নিয়মিত সভা আহ্বানের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রয়োজনে সরকারকে সুপারিশ প্রদান করা।
৫. প্রয়োজনে নতুন কোনো সদস্যকে কমিটিতে কো-অপ্ট করা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমন্বিত কমিটির মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় বাড়বে এবং চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন।

আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬