টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার চান্দশী এলাকায় সুমাইয়া ফারজানা সাথী (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমাইয়া ফারজানা সাথী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার শেষে সাথী নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঘাটাইল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) *ফৌজিয়া হাবিব খান* জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা এ বিষয়ে কোনো ধরনের অনুমান বা গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
*সুজন রবি দাস ঘাটাই(টাঙ্গাইল 



















