বগুড়ার শাজাহানপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গোহাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদাশ হিন্দুপাড়া গ্রামে এ মতবিনিময় সভা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মুরাদ (পিপিএম)।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু সার্বিক ব্যবস্থাপনায় এবং
প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু,জামায়াতে ইসলামি সেক্রেটারী শহিদুল ইসলাম, থানার এসআই আবু সাইদ,ইউপি সদস্য আলম হোসেন প্রমুখ।এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বক্তারা গোহাইল ইউনিয়ন পরিষদ সহযোগিতায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আব্দুল্লাহ আল মামুন, বগুড়া সদর- প্রতিনিধি 



















