বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসন্ন গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা, মতবিনিময় ও জনসংযোগ। এরই মধ্যে সৎ, চরিত্রবান ও জনগণের বন্ধু হিসেবে পরিচিত তরুণ আলেমে দ্বীন জননেতা মাওলানা আখলাকুল আম্বিয়া উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
উপজেলার বিভিন্ন হাট-বাজার, চা-স্টল ও সামাজিক সমাবেশে সাধারণ ভোটারদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে তার নাম। স্থানীয়দের ভাষ্য, মাওলানা আখলাকুল আম্বিয়া দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনের আহ্বান এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
সমর্থকদের দাবি, “কথা নয়, কাজে হবে পরিচয়—জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়।” তারা মনে করেন, সততা, নৈতিকতা ও জবাবদিহিতামূলক নেতৃত্বই পারে গোয়াইনঘাট উপজেলাকে উন্নয়নের নতুন ধাপে এগিয়ে নিতে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন, যা মাওলানা আখলাকুল আম্বিয়ার মধ্যেই বিদ্যমান বলে তারা বিশ্বাস করেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব সময়ের দাবি। গোয়াইনঘাটের সম্ভাবনাময় পর্যটন খাত, কৃষি উন্নয়ন, প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত করতে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।
যদিও এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও সমর্থন আদায়ের কার্যক্রমে মাঠে সরব হয়ে উঠছে বিভিন্ন মহল। এ অবস্থায় গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাওলানা আখলাকুল আম্বিয়াকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।
শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কী চমক অপেক্ষা করছে, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—গোয়াইনঘাটে পরিবর্তনের প্রত্যাশায় নতুন নেতৃত্বের খোঁজে রয়েছে সাধারণ মানুষ।
কবির হোসেন,গোয়াইনঘাট প্রতিনিধি: 



















